পরিত্রাণ পেতে...

সড়ক দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে যশোরের অভয়নগরের সুড়াডাঙ্গা গ্রামের লোকজন শনি পূজার আয়োজন করেছে। আজ শনিবার বিকেল চারটা থেকে সুড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও দুর্ঘটনাস্থলে এ পূজা শুরু হবে। এর আগে গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে ওই গ্রামের বাসিন্দারা এক প্রার্থনা সভায় অংশ নেয়। ওই গ্রামে গত রোববার, সোমবার ও মঙ্গলবার পর পর তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। অভয়নগর (যশোর) প্রতিনিধি