পর্যটকদের অপছন্দের শহর দিল্লি

পর্যটকদের চোখে অপছন্দের বা ঘৃণ্য শহরের তালিকায় এবার উঠে এসেছে ভারতের রাজধানী নয়াদিল্লির নাম। এই তালিকার অষ্টম স্থানে রয়েছে দিল্লি শহর। সিএনএন-গো পর্যটক সংস্থার সাম্প্রতিক সমীক্ষায় এ তথ্য জানা গেছে।বিশ্বের পর্যটকদের অপছন্দের শহরের তালিকার শীর্ষে রয়েছে মেক্সিকোর তিজুয়ানা শহর। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন, তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্সের প্যারিস। এরপর যথাক্রমে রয়েছে মালির তিমবুকতু, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, পেরুর লিমা, ইন্দোনেশিয়ার জাকার্তা, ভারতের নয়াদিল্লি, মিসরের কায়রো এবং সবশেষে মধ্য আমেরিকার দেশ বেলিজের বেলিজ সিটি।