মার্কিন সিনেটর জন কেরি আগামী সপ্তাহে পাকিস্তান সফর করবেন। গতকাল মঙ্গলবার তিনি সফরের বিষয়টি নিশ্চিত করেন। কেরি বলেন, সফরকালে ইসলামাবাদের সঙ্গে ‘সংশ্লিষ্ট সব বিষয়’ নিয়ে আলোচনা হবে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।পাকিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কের চরম অবনতির প্রেক্ষাপটে ওবামা প্রশাসনের ঘনিষ্ঠ জন কেরি ইসলামাবাদ যাচ্ছেন। মার্কিন সিনেটে পররাষ্ট্র সম্পর্ক-বিষয়ক কমিটির সভাপতি কেরি সাংবাদিকদের বলেন, ‘বিন লাদেনের মৃত্যু-পরবর্তী দ্বিপক্ষীয় সম্পর্ক সঠিক পথে নিতে অনেকে পাকিস্তানের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন। আমি মনে করি উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইস্যু রয়েছে, যেগুলো আমরা একসঙ্গে সমাধান করতে পারি।