পারিবারিক আদালতে মামলার সংখ্যা ৪৮ হাজার ৭৮৪টি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী শফিক আহমেদ জানিয়েছেন, দেশে পারিবারিক আদালতে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা ৪৮ হাজার ৭৮৪টি। কুষ্টিয়ার সাংসদ কে এইচ রশীদুজ্জামানের এক প্রশ্নের জবাবে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আজ মঙ্গলবার তিনি এ তথ্য জানান।আইনমন্ত্রী বলেন, এর মধ্যে ঢাকা জেলায় সবচেয়ে বেশি তিন হাজার ৫৩টি মামলা রয়েছে। এসব মামলা নিষ্পত্তির জন্য এরই মধ্যে ২০৯ জন সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সংসদ অধিবেশনের পর স্পিকার আবদুল হামিদ লিখিত প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করেন।জাতীয় সংসদের অধিবেশন আজ বিকেল সোয়া তিনটায় শুরু হয়।