পুরান ঢাকার ইংলিশ রোডে আজ শুক্রবার সকালে একটি ভবনের পাইলিং করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিনজন নির্মাণশ্রমিক মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন—আকরাম হোসেন (২৫), সাইফুল ইসলাম (২০) ও সিরাজুল ইসলাম (২৫)।হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে নির্মাণশ্রমিকেরা একটি ভবনের পাইলিং করছিলেন। এ সময় বিদ্যুতের তারে চারজন স্পৃষ্ট হন। স্থানীয় লোকজন সংজ্ঞাহীন অবস্থায় নির্মাণশ্রমিক আকরাম, সাইফুল, সিরাজুল ও আল-আমীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সকেরা আল-আমীন বাদে বাকি তিনজনকে মৃত ঘোষণা করেন। আল-আমীন এ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করছেন।