প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে আজ শুক্রবার সকালে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রখ্যাত শল্য চিকিৎসক কমল বোস গণভবনে এই অস্ত্রোপচার করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। চিকিত্সক অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী রোববার পর্যন্ত পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।শেখ হাসিনা এখন সুস্থ আছেন এবং দেশবাসীর দোয়া চেয়েছেন। বাসস।