২০১১ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা শুরু হবে আগামী ২৩ নভেম্বর থেকে। আগে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১৬ নভেম্বর থেকে।আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা-সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার প্রথম আলোকে বলেন, একই সময়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকায় প্রাথমিক সমাপনী পরীক্ষা পেছানো হয়েছে। এখন ২৩ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।