হরতালের প্রথম দিন আজ সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অল্প কয়েকজন নেতা-কর্মী আছেন। তবে তাঁদের কোনো তত্পরতা দেখা যায়নি।কার্যালয়ের সামনে মোতায়েন রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ দাবি করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে। তিনি বলেন, আটক নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার জন্য সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের মুক্তি দেওয়া হয়নি। এ জন্য আজ ও আগামীকাল মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলবে। আটক নেতা-কর্মীদের মুক্তির জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও আন্দোলন চলবে বলে তিনি জানান।