ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত নেতারা ১৭ জুলাই টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মকবুল হোসেন ও ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফার নেতৃত্বে জেলার ছয়টি উপজেলার ৮৩ জন মুক্তিযোদ্ধা টুঙ্গিপাড়ায় মাজার জিয়ারত করেন। পরে সমাবেশে মুক্তিযোদ্ধারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করেন। এ সময় শৈলকুপা উপজেলা কমান্ডার রহমত আলী, কালীগঞ্জের সেকেন্দার আলী, হরিণাকুণ্ডুর মহিউদ্দীন, কোটচাঁদপুরের তাজুল ইসলাম, মহেশপুর উপজেলা কমান্ডার নুরুল ইসলাম ও ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি এম এ আনসারী উপস্থিত ছিলেন।