ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে গতকাল মঙ্গলবার এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৭ ব্যক্তি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মোড় ঘুরতে গিয়ে বাসটি রাস্তা থেকে ছিটকে একটি জলাধারে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে ২৩ জন নারী ও তিনটি শিশু রয়েছে। জানা গেছে, বাসটির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিল।রাস্তা থেকে ছিটকে জলাধারে পড়ার পর যাত্রীদের মধ্যে মাত্র পাঁচজন সাঁতরে কূলে উঠতে সক্ষম হয়। এ সময় বাসটিতে কতজন যাত্রী ছিল, তা জানা যায়নি।ভারতে সড়ক দুর্ঘটনায় হতাহতের হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। দেশটিতে প্রতিবছর এক লাখেরও অধিক মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। বিবিসি।