বাড়ি ভাড়া দিলেন অপরাহ

অপরাহ উইনফ্রের বাড়িতে থাকতে চান? তাহলে ভেবে দেখুন, প্রতি মাসে ১৫ হাজার ডলার গুনতে পারবেন কি না। অপরাহ ৫৬ লাখ ডলার দিয়ে ১৯১৩ সালের একটা প্রাচীন বাড়ি কিনেছিলেন। ২০০৬ সাল থেকে সেখানেই থিতু হয়েছিলেন এই তারকা উপস্থাপক। অন্য কোথাও যেতে চাননি নিরাপত্তার কথা ভেবে। আর তাঁর বাড়িটি আলিশানও বটে। রাজকীয় বাসগৃহ বলতে যা বোঝায়, সব ব্যবস্থাই আছে সেখানে। ২০০৮ সালে সেই বাড়িটি বিক্রি করতে চেয়েছিলেন অপরাহ, হেঁকেছিলেন ৬০ লাখ ডলার। তবে এবার আর বিক্রি নয়, ভাড়াই দিলেন বাড়িটি। এ বাবদ প্রতি মাসে তিনি পাবেন ১৫ হাজার ডলার। পিটিআই।