বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) চেয়ারম্যান এম এম ইকবাল গতকাল শনিবার রাতে সিঙ্গাপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।এম এম ইকবাল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তিনি ক্যানসারে ভুগছিলেন। ২০০৯ সালের ৭ এপ্রিল তিনি বিআরটিসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন।এম এম ইকবালের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোকপ্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী সরকার পরিচালিত পরিবহন সংস্থাটির উন্নয়নে ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বাসস।