বিএনপির ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সভা চলছে

সিলেটের রিকাবিবাজার এম সাইফুর রহমান মিলনায়তনে বিএনপির ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সভা শুরু হয়েছে। দলের তৃণমূল নেতারা এতে যোগ দেন।বেলা সাড়ে ১১টায় এ প্রতিনিধি সভা শুরু হয়।সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। বিএনপির সহসভাপতি সেলিমা রহমান ও শমসের মুবিন চৌধুরী এবং যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সভায় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সরকারের বিরুদ্ধে জনমত গড়তে দলের সাংগঠনিক শক্তি নিরূপণ ও সমমনাদের চিহ্নিত করতে বিএনপি ছয় দফা কর্মপরিকল্পনা নিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দলের নয়াপল্টনের কার্যালয়ে প্রথম আলোকে বলেন, বিএনপি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সংগঠিত করে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে।