বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করছেন। চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে এ বৈঠক শুরু হয়। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির করণীয় ও পরবর্তী কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হবে।সম্প্রতি কয়েক দফায় বিএনপির কেন্দ্রীয় ১৭ জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এতে কিছুটা সাংগঠনিক সংকট তৈরি হয়েছে বিএনপিতে।