বিকেলে প্রণব মুখার্জির সঙ্গে বৈঠকে বসছেন মমতা

পশ্চিমবঙ্গে রাজ্য সরকার গঠন নিয়ে আলোচনা করতে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি আজ বিকেলে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে বৈঠকে বসবেন। কলকাতায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।বার্তা সংস্থা জানিয়েছে, মমতা ব্যানার্জি বৈঠকে কংগ্রেস নেতাকে জোট সরকারে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন। বৈঠকে মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা নিয়েও তাঁরা আলোচনা করবেন। এ ছাড়া তৃণমূল-কংগ্রেস জোটের নবনির্বাচিত বিধায়কেরা পরবর্তী করণীয় ঠিক করতে কাল রোববার কলকাতায় বৈঠকে বসবেন।ভারতের একটি বেতার জানিয়েছে, মমতা ব্যানার্জি বামফ্রন্ট সরকারের তুলনায় মন্ত্রিসভা ছোট রাখার ঘোষণা দিয়েছেন।উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তৃণমূল-কংগ্রেস জোট।