সৌদি আরব, মিশর, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানেরা আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।ইংরেজি দৈনিক আরব নিউজের অনলাইন সংস্করণে বলা হয়েছে, সৌদি আরবের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আব্দুল আজিজ খোজা সৌদি টিভিতে আজ ঈদ উদযাপনের ঘোষণা দেন।সৌদি বাদশাহ আব্দুল্লাহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া বাণীতে মুসলিম বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা কামনা করেছেন। বিশ্বের মুসলমানেরা সহনশীলতা, ন্যায়বিচার ও করুণার মহিমায় উদ্বুদ্ধ হয়ে পথ চলবেন বলে তিনি বাণীতে আশা প্রকাশ করেন।