২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বাড়ানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জেলা ও দায়রা জজ এ এন এম বশিরুল্লাহ আজ সোমবার এ আদেশ দেন। বিচারক আগামী ৪ মার্চের মধ্যে এটি দাখিলের নির্দেশ দিয়েছেন।