ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭টি ককটেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের ভাদুঘর এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে ৩৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত ১১টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।ভাদুঘর আল-হেরা কমপ্লেক্সে জেলা জামায়াতের কার্যালয় ছাড়াও জেলা শিবিরের কার্যালয়ও রয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।