চাঁপাইনবাবগঞ্জ জেলা ভলিবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ হ্যান্ডবল একাডেমি। গত ১৫ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় ২-০ গেমে রামচন্দ্রপুর সেবাসংঘকে হারিয়েছে তারা। খেলা শেষে পুলিশ সুপার নিবাসচন্দ্র মাঝি প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আবদুল হান্নান, ইসহাক আলী, তৌফিকুল ইসলাম প্রমুখ।