ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন বাংলাদেশ সফরকালে বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোটদানের জন্য দুই দেশের শীর্ষনেতাদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সুন্দরবন সমর্থক কমিটি। গতকাল রোববার কমিটির আহ্বায়ক লিয়াকত আলী ও সদস্য-সচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের যৌথ সম্পদ সুন্দরবনকে বিজয়ী করতে এটা একটা চমৎকার সুযোগ তৈরি করবে। জনবহুল এ দুটি দেশের শীর্ষনেতারা যৌথভাবে সুন্দরবনকে ভোট দিলে তা মানুষের মধ্যে দারুণ সাড়া জাগাবে এবং তাদের ভোটে সুন্দরবন বিজয়ী হবে। খুলনা অফিস