চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আজ সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদী ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন শ্যামল বড়ুয়া (২৩) ও পলাশ সূত্রধর (২৬)। আহত মোহাম্মদ নাদিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সীতাকুণ্ড থানার পুলিশ সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে মহাসড়কের হাদী ফকিরহাট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজন দুর্ঘটনায় পড়েন। এতে এই হতাহতের ঘটনা ঘটে।