ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল পাবলিক পাইলট উচ্চবিদ্যালয় সংলগ্ন ফুটবল মাঠে গত ২৫ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা মো. রবিউল হক স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বোয়ালমারী ফুটবল একাদশ ৩-০ গোলে আলফাডাঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করে। বোয়ালমারী একাদশের পক্ষে নাইজেরিয়ান খেলোয়াড় এনেকা দুটি ও উজ্জল একটি গোল করে। বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন পুরস্কার বিতরণ করেন।প্রয়াত মুক্তিযোদ্ধা রবিউল হকের পরিবারের পক্ষ থেকে প্রতিবছর ওই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। অপরদিকে বোয়ালমারী স্টেডিয়ামে ৩৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে গত ২৩ সেপ্টেম্বর কাটাগড় দেওয়ান শাগের শাহ দাখিল মাদ্রাসা দল টাইব্রেকারে ৫-৪ গোলে বোয়ালমারী জর্জ একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।