মুক্তি পেলেন মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে বের হয়ে আসেন। এ সময় তাঁর পরিবারের সদস্য, বিএনপির নেতা-কর্মী এবং আমার দেশসহ অন্যান্য পত্রিকার বেশ কিছু সাংবাদিক তাঁকে স্বাগত জানান।উল্লেখ্য, গত বছরের ১ জুন পত্রিকাটির প্রকাশক হাশমত আলী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন। ওই মামলায় ২ জুন মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এ সময় পত্রিকার সংবাদকর্মীরা তাঁদের সম্পাদককে গ্রেপ্তারে পুলিশকে বাধা দেন। এ ঘটনায় পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশ মামলা করে। পরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে আরও বেশ কটি মামলা হয়।