মুজাহিদের বিরুদ্ধে আভিযোগ গঠনের আদেশ ২১ জুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ২১ জুন তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আজ মঙ্গলবার এ আদেশ দেন।এর আগে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সাক্ষী ও একটি অভিযোগ সংযোজনের বিষয়ে দুটি আবেদনের শুনানি শেষ হয়।