১৯৭১ সালের ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (পরবর্তী নামকরণ মুজিবনগর) আম বাগানে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে গার্ড অব অনার দেয় : কয়েক প্লাটুন ইপিআর ও মুক্তিযোদ্ধা । পতাকা উত্তোলন করেন: সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পাকিস্তানের কারাগারে অন্তরীণ)উপরাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম (রাষ্ট্রপতির অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন)প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমদসূত্র: বাংলাপিডিয়া