মেয়াদ শেষ হওয়া ঢাকার দুই প্রশাসকের বদলি

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়া দুই প্রশাসককে বদলি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলামকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহমুদ রেজা খানকে রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।আজ রোববার জনপ্রশাসণ মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৩০ মে প্রশাসক হিসেবে তাঁদের মেয়াদ শেষ হয়। বর্তমানে দুই সিটি করপোরেশনে স্থানীয় সরকার বিভাগের দুই অতিরিক্ত সচিবকে প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।