কিংবদন্তির গজল গায়ক মেহেদি হাসান গুরুতর অসুস্থ। শ্বাসকষ্ট সমস্যায় আক্রান্ত হওয়ায় গত মঙ্গলবার রাতে তাঁকে করাচির আগা খান হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার তাঁর ছেলে আরিফ হাসান এ কথা জানান। ৮৪ বছর বয়সী এই গজল গায়ক এখন কথা পর্যন্ত বলতে পারছেন না। তিনি ১২ বছর ধরে ফুসফুসের সমস্যায় ভুগছেন। চিকিৎসকেরা জানান, খ্যাতিমান এই গজল গায়ক বুক ও মূত্রাশয়ের সংক্রমণে ভুগছেন। পিটিআই।