ময়মনসিংহে ‘রানওয়ে’

দেশব্যাপী প্রদর্শনের ধারাবাহিকতায় আজ রানওয়ে ছবির প্রদর্শনী হবে ময়মনসিংহে। প্রয়াত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদের এই ছবিটি শহরের ছায়াবাণী প্রেক্ষাগৃহে দেখানো হবে বেলা ১১টা, একটা ও বিকেল চারটায়। রানওয়ে ছবির এই প্রদর্শনীর আয়োজন করেছে যৌথভাবে ময়মনসিংহের উদীচী শিল্পী গোষ্ঠী ও শ্রুতিচিত্র।