যশোরের চৌগাছা উপজেলায় আজ সোমবার বেলা একটার দিকে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। নিহতের নাম আবদুল হামিদ (৫৫)। তিনি উপজেলার সিংহঝুলি গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ দুপুরে যশোর থেকে যাত্রীবাহী একটি বাস চৌগাছা ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে খাদে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতাল ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।