যাত্রাবাড়ীতে মেস থেকে ১৩টি তাজা ককটেল উদ্ধার

যাত্রাবাড়ীতে একটি আবাসিক মেস থেকে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ১৩টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার পশ্চিম-উত্তর কোনে এ আবাসিক মেসটি অবস্থিত।যাত্রাবাড়ী থানার অপারেশন ইনচার্জ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার পুলিশ মেসটিতে অভিযান পরিচালনা করে। এ সময় মেসের সীমানা প্রাচীরের ভেতরের একটি ঝোপ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। ককটেলগুলো যাত্রাবাড়ী থানায় আনা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের বোমা বিশেষজ্ঞ দল ককটেলগুলো পরীক্ষা করে দেখছে।