আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, তদন্তের স্বার্থে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে কোনো আগাম তথ্য কারও কাছে প্রকাশ করা হবে না। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য গঠিত তদন্ত সংস্থা ও প্রসিকিউটরদের সঙ্গে এক বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।আইনমন্ত্রী জানান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিচার সংশ্লিষ্ট ও অন্যান্য বিষয়ে তদন্ত সংস্থা ও প্রসিকিউটরদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রক্ষার দায়িত্বে থাকবেন। এ ছাড়া তদন্ত সংস্থা ও প্রসিকিউটরদের সঙ্গে প্রতি বৃহস্পতিবার আইনমন্ত্রীর বৈঠক হবে।