যুবলীগ নেতাকে পিটিয়ে আহত

বালাগঞ্জে এক যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করেছেন আরেক যুবলীগ নেতা। গুরুতর অবস্থায় আহত যুবলীগ নেতা জুনেদ আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭ এপ্রিল উপজেলার গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ জানায়, থানা যুবলীগের সদস্য জুনেদ আহমদ গৌরীপুর গ্রাম থেকে বালাগঞ্জ বাজারে আসছিলেন। দুপুর ১২টার দিকে পথিমধ্যে গ্রামের তৈমুছ উল্লার বাড়ির সামনে ধান মাড়াইরত পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আনহারুজ্জামান শাহীন, তাঁর ভাই আবদাল ও আনোয়ার পূর্ব বিরোধের জের ধরে হামলা চালান তাঁর ওপর। এ সময় তাঁদের লাঠির আঘাতে গুরুতর আহত হন জুনেদ।