এখনো অজানা কিংবদন্তি মার্কিন সংগীত তারকা হুইটনি হিউস্টনের মৃত্যুর কারণ। গত শনিবার লস অ্যাঞ্জেলেসের এক হোটেলকক্ষে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তাঁকে। পুলিশ জানিয়েছে, স্নানপাত্র থেকে হুইটনির লাশ উদ্ধার করেছে তারা। এ ছাড়া ওই কক্ষে বেশ কিছু ওষুধ খুঁজে পেয়েছে তারা। তবে সেগুলো সবই চিকিৎসকের পরামর্শমতে কেনা ছিল বলেই তাদের ধারণা। পুলিশ এ-ও ধারণা করছে, এই ওষুধও হুইটনির মৃত্যুর কারণ হতে পারে। এদিকে গত সোমবার লস অ্যাঞ্জেলেস থেকে নিউ জার্সিতে নিয়ে যাওয়া হয়েছে হুইটনির মরদেহ। বিবিসি।