রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সবুজ, আরাফাত ও রানা। আরাফাত ও রানা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র বলে জানিয়েছে র্যাব। ডেইলি স্টার অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।র্যাব-৩-এর উপপরিচালক চৌধুরী মো. হামিদ আল-মাহবুব আজ শনিবার সকালে জানান, গতকাল বেলা আড়াইটার দিকে বায়তুল মোকাররম মসজিদের সামনে হিজবুত তাহরীরের প্রচারপত্র বিলি করার সময় তাঁদেরকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার হওয়া তিনজনকে রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩-এর কার্যালয় নিয়ে যাওয়া হয়েছে।