লক্ষ্মীপুরের রামগঞ্জের নির্বাচন বাতিলের দাবিতে কাল বুধবার অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি। জেলা বিএনপির সভাপতি সাংসদ আবুল খায়ের ভূঞা আজ মঙ্গলবার বিকেলে এ ঘোষণা দেন।লক্ষ্মীপুরের সাংসদ শহীদউদ্দিন চৌধুরী বলেন, ‘আবু তাহের আবার লক্ষ্মীপুরকে সন্ত্রাসের জনপদ বানাল। জনগণ এর জবাব দেবে। এ কারণেই হরতাল ডাকা হয়েছে।’হরতালের সমর্থনে শহরের বিভিন্ন স্থানে মিছিল বের করেছে বিএনপি।