মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ভারতের লাদাখে কমপক্ষে ১০৩ জন নিহত এবং ৩৭০ জন আহত হয়েছে। লাদাখ অঞ্চল জম্মু ও কাশ্মীরের উত্তরে অবস্থিত। খবর পিটিআইয়ের।লাদাখের পুলিশপ্রধান কুলদীপ খুদা শ্রীনগর থেকে টেলিফোনে বলেন, ‘আমরা ১০৩টি মৃতদেহ ও ৩৭০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করেছি। কতজন লোক নিখোঁজ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ এ বন্যায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।বন্যার কারণে লাদাখের বিমানবন্দরটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হলেও ত্রাণসামগ্রী ও উদ্ধারকর্মীদের বহনকারী বিমান নামার জন্য সেটা কিছুটা মেরামত করা হয়েছে।পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ দুর্গত এলাকায় পৌঁছেছেন। তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন।