লাহোরে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে গ্রেনেড হামলায় নিহত ৭০

লাহোরে বন্দুকধারীরা আহমদিয়া সম্প্রদায়ের দুটি মসজিদে গ্রেনেড আক্রমণ করেছে। এতে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় এ হামলা হয়। মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর যখন এ ঘটনা ঘটে তখন মসজিদ দুটি জনাকীর্ণ ছিল। লাহোরে এ ধরনের জঙ্গি হামলা প্রায়ই ঘটছে। কেউ এ হামলার দায় স্বীকার করেনি। সুন্নি মুসলমানরা আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম কাফের মনে করে।