মেট্রো লাইফ

শখ

শুরুটা নাচ দিয়ে। এরপর টেলিভিশনের পর্দায় বিজ্ঞাপনের মডেল। আর এবার ঈদের বলো না তুমি আমার ছবি দিয়ে রুপালি পর্দায় অভিষেক। দর্শকের মন জয় করা এই নায়িকা বেড়ে উঠেছেন ঐতিহ্যবাহী পুরান ঢাকায়। তরুণ এই তারকার নগরজীবনের খবর জানাচ্ছেন আলী আসিফ।কাজের ফাঁকেকাজের ফাঁকে চলে কলেজের পড়ালেখা। বাড়ির বাইরে আড্ডা দেওয়ায় সময় তেমন একটা না হলেও প্রায়ই সময় পেলে বাসার ছাদে কিংবা কোনো রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার লোভ সামলাতে পারি না। অবধারিতভাবেই ফ্যামিলি পার্টিগুলোয় যাওয়া পড়ে। এ ছাড়া পরিবারের সবাইকে নিয়ে আশুলিয়ার রাস্তায় লং ড্রাইভে বেরিয়ে পড়ি সময় পেলেই।বেড়ানোর অবসরপাহাড় ও সমুদ্র আমাকে ভীষণ টানে। সুযোগ পেলেই কক্সবাজার ও রাঙামাটি যাই। এ ছাড়া ঢাকার আশপাশে বেড়াতে গেলে গ্রামের বাড়ি বিক্রমপুরেই যাওয়া হয় বেশি।খেতে যাইআমি প্রচণ্ড ফুড লাভার। মায়ের হাতের রান্না ছাড়া অন্য কোনো খাবারে শান্তি পাই না। রেস্তোরাঁয় গেলে বেছে বেছে সি ফুড, ইতালিয়ান খাবার এবং থাই ও চায়নিজ খাবার পাতে তুলে নিই। হোটেল ওয়েস্টিন, পিৎজা হাট ও কেএফসিতে যাওয়া হয় সময় পেলেই। এবাকাস ও ভূত রেস্তোরাঁয় খেতেও ভালো লাগে।কেনাকাটাশপিং আমার খুবই পছন্দের। শপিংয়ের জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভারতেও চলে যাই। সময় পেলেই ঢাকার মধ্যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও পিঙ্ক সিটিতে ঢুঁ মারি। একটা সময় নাচের পোশাক কিনতে গাউছিয়ায়ও যেতাম।খেলাধুলাআমাদের বাড়ির ছাদে বাস্কেটবলের কোর্ট রয়েছে। ইচ্ছে হলেই বল নিয়ে ছোড়াছুড়ি শুরু করি। আর কয় দিন পর শীত এলে জমবে ব্যাডমিন্টন খেলা।স্বাস্থ্যকুশলআমি যেহেতু ছোট থেকেই নাচ করি, তাই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করি নিয়মিত। তাই শরীরচর্চার জন্য এখনো জিমে যাওয়া লাগেনি।বদলে যাকপৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকতটা আমাদের। দেশজোড়া প্রাকৃতিক সৌন্দর্যের ডালিটাও সাজানো। তার পরও নগরের রাস্তায় বের হলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকলেই মেজাজটা বিগড়ে যায়। সবার আগে ঢাকার যানজট দূর করা দরকার।নগর ফ্যাশনযে মানুষের ব্যক্তিত্ববোধ নেই, আমি তাকে কখনোই পছন্দ করি না। তাই আমার মনে হয়, একটা মানুষের পরিচ্ছদেও ব্যক্তিত্বের ছোঁয়া থাকা উচিত। আর যদি আমার পোশাকের কথা শুনতে চান, তবে বলি, আমি খুবই সাধারণ একটা স্কিন জিনসের ওপরে একটা টি-শার্ট পরি, আর পায়ে থাকে দুই ফিতার স্যান্ডেল অথবা স্নিকার। কোমরে মোটা বেল্টও থাকে।ঢাকা আমার ঢাকাপুরান ঢাকার গেন্ডারিয়ার মেয়ে আমি। দীননাথ রোডে কেটেছে আমার শৈশব। কিশলয় কচিকাচার মেলা বিদ্যাপীঠের মাঠে দল বেঁধে খেলাধুলা করতাম আমরা। ছোটবেলার সেই দিনগুলো এখন ভীষণ মিস করি। এখন রাস্তায় বের হলেই ভক্তদের আবদার আর আহ্লাদের চাপটা টের পাই হাড়ে হাড়ে। এই তো কোরবানির ঈদের কয়েক দিন আগে আমি আম্মুর সঙ্গে শপিংয়ে গিয়েছি বসুন্ধরা সিটিতে। নিচতলার টিভি স্ক্রিনে তখন বাংলালিংকের বিজ্ঞাপনটি দেখাচ্ছে। এমন সময় দূর থেকে একটা পিচ্চি এসে আমাকে জড়িয়ে ধরে আর ছাড়েই না। পরে তাকে কোলে নিয়ে বুঝিয়ে সে-যাত্রায় রক্ষা পেলাম।