শহীদ জননী জাহানারা ইমামের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জে স্মরনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ সাটু হলের সামনে উদীচী চত্বরে এ সভার আয়োজন করে স্থানীয় প্রগতিশীল নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’। সংগঠনের আহ্বায়ক গৌরি চন্দ সিতুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রহিমা খাতুন, মনসুরা বেগম, আজমিরা বিজলী, সাইদুর রহমান, মনিম-উদ-দৌলা চৌধুরী, আনোয়ারুল ইসলাম, গোলাম রাব্বানী, সাইদুল ইসলাম, রফিক হাসান, রফিকুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের সদ্যস মনোয়ারা খাতুন।