নওগাঁর রানীনগরে শহীদ নজরুল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৩ অক্টোবর উদ্বোধন করা হয়েছে। রানীনগর শেরে বাংলা কলেজ মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম। এ সময় রানীনগর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ টর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় চকমনু একাদশকে ৫-০ গোলে হারিয়ে সিম্বা একাদশ বিজয়ী হয়েছে।