ঝিনাইদহের শৈলকুপায় দিবালোক সাহিত্য পরিষদের উদ্যোগে ৩০ আগস্ট সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আসরে আলোচনা ও কবিতা পাঠ করেন সিরাজ উদ্দিন আহম্মদ, রনভী শের, স্বপন বাগচী, নরেন্দু শেখর, মনোয়ার হোসেন, রাইসুল ইসলাম, আলমগীর অরণ্য, শিহাব মল্লিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন।