সৌদি আরবে মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল চালু করবেন সৌদি ধনকুবের রাজপুত্র আলওয়ালিদ বিন তালাল।আরবের সবচেয়ে ধনী এই সৌদি রাজপুত্র আলওয়ালিদ বর্তমানে প্রায় ১৮ বিলিয়ন ডলারের মালিক।রুপার্ট মারডকের ফক্স ও স্কাই চ্যানেলের অনুকরণে এই রাজপুত্র টলিভিশন চ্যানেলটি চালু করার পরিকল্পনা নিয়েছেন। আজ মঙ্গলবার এক বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।আলওয়ালিদ বিন তালাল জানিয়েছেন, তিনি এমন ধরনের চ্যানেল চালু করতে চান, যা স্যাটেলাইট চ্যানেল আল-আরাবিয়া এবং আল-জাজিরার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।ব্লুমবার্গ টেলিভিশনে এক সাক্ষাত্কারে আলওয়ালিদ বিন তালাল বলেছেন, ‘শুরুতেই এখানে প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে হবে, তাই কাজটা আমি ব্যক্তিগতভাবে একাই করছি।’