সংসদে ক্রিকেট দলকে অভিনন্দন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করায় জাতীয় সংসদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়েছে। স্পিকার আবদুল হামিদ সংসদ কক্ষে প্রথম বাংলাদেশের এ বিজয়ের খবর জানান।মঙ্গলবার অধিবেশনের আইন প্রণয়ন কার্যাবলী চলাকালে স্পিকার বাংলাদেশ এ অভিনন্দন জানানো হয়। স্পিকার আব্দুল হামিদ বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়ার, কলা-কুশলীসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল-কর্মকর্তাকে সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানান। এসময় অধিবেশন কড়্গে উপস্থিত সাংসদরা টেবিল চাপড়ে তাকে সমর্থন করেন।