সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু

দুই দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন আজ রোববার বিকেল সোয়া চারটায় আবার শুরু হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে ২০০৯-১০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়েছে। সম্পূরক বাজেটের ওপর আলোচনা শেষে তা চলতি সপ্তাহে পাস হবে। বিরোধী দল আজ রোববারও সংসদে যোগ দেয়নি। এরপর ২০১০-১১ সালের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু হবে। গত ১০ জুন জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।