সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম। আজ সকাল নয়টায় দিকে জেলার সদর উপজেলার দিঘুলি এলাকার বাসা থেকে মোটরসাইকেলে করে বশিপুর গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।জাহাঙ্গীর আলমের ছোট ভাই আবদুল্লাহ ফারুক মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে (জাহাঙ্গীর) সদর হাসপাতালে নিয়ে যায়। তাঁর হাত ও পেট কেটে গেছে। সদর হাসপাতালের চিকিত্সকেরা প্রাথমিক চিকিত্সা দিয়ে জাহাঙ্গীরকে ঢাকা বারডেম হাসপাতালে পাঠনোর পরামর্শ দিয়েছেন। বেলা পৌনে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।