সবার নজর

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ১৪ জন। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের আটটিতে এই পদে এক বা একাধিক প্রার্থী থাকলেও ১ নম্বর ওয়ার্ড থেকে কোনো প্রার্থী নেই। তাই সব প্রার্থী ও কর্মী-সমর্থকদের নজর এখন সেখানে। ভোটাররা জানান, প্রার্থী ও সমর্থকদের প্রচারণার কারণে তাঁরা ঘুমাতেও পারছেন না। চেয়ারম্যান পদপ্রার্থীরা জানান, ওই ওয়ার্ড থেকে কোনো প্রার্থী না থাকায় সেখানে অন্য যে প্রার্থী ভোট বেশি পাবেন, তিনিই জিতবেন। ফলে, তাঁদের সবার নজর এখন সেখানে। নির্বাচন হবে ৫ জুলাই। ধরমপাশা প্রতিনিধি