একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জামায়াতের সাবেক আমির গোলাম আযমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আরও দুই দিন সময় চেয়ে আবেদন করেছেন তাঁর আইনজীবীরা। তাঁর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক এ আবেদন করেন।আজ বুধবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই আবেদন করা হয়।ট্রাইব্যুনাল গতকাল বলেছিলেন, আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে গোলাম আযমের ব্যাপারে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার জন্য। আজ গোলাম আযমের আইনজীবীরা এ সময়ের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে পারবেন না জানিয়ে সময় বাড়ানোর আবেদন করেন।আজ গোলাম আযমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আবদুর রাজ্জাকের ছেলে এমরান এ সিদ্দিকী।