সরকারি হলো আটটি বেসরকারি কলেজ

দেশের আটটি বেসরকারি কলেজকে জাতীয়করণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে এ বিষয়ে গত সোম ও মঙ্গলবার পৃথক আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী আজ বুধবার প্রথম আলো ডটকমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।কলেজগুলো হলো সাতক্ষীরার শ্যামনগরের হাজী মুহসীন ডিগ্রি কলেজ, খুলনার দাকোপের এলবিকে ডিগ্রি কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজ ও রূপসার বঙ্গবন্ধু কলেজ, কিশোরগঞ্জ ভৈরবের জিল্লুর রহমান মহিলা কলেজ, যশোরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ, ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ এবং নেত্রকোনা জেলার মদনের হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি মহাবিদ্যালয়।