সরকার মানবাধিকার কমিশনকে সব সময় সহযোগিতা করবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়ার জন্য অপেক্ষা না করে কোথাও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি না, স্বউদ্যোগী হয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কমিশনের উচিত। এ ব্যাপারে সরকার কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর র্যাডিসন হোটেলে মানবাধিকার নিয়ে এক কর্মশালায় আইনমন্ত্রী এ কথা বলেন।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান খান কমিশনের জন্য পর্যাপ্ত জনবল ও তদন্ত শাখা করতে সরকারের কাছ থেকে আরও সহযোগিতা চান।কর্মশালায় বিদেশিরাও বক্তব্য দেন। সরকারের সহযোগিতা ছাড়া মানবাধিকার রক্ষা করা সম্ভব নয় বলে তাঁরা মন্তব্য করেন।