প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবর্ধনায় বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। খবর: বাসস।আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, মন্ত্রিসভার সদস্যরা, তাঁর উপদেষ্টামণ্ডলী, বিচারক, নাগরিক সমাজের সদস্য, বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, চিকিত্সক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক এবং ভিক্ষুক ও ভবঘুরেসহ দরিদ্র শ্রেণীর লোকজন প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।বাংলাদেশে কূটনৈতিক মিশনগুলোর অধিকাংশ দূত এবং উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিরাও সংবর্ধনায় যোগ দেন।